রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে আটক ৫

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ওই ৫ যুবককে ধাওয়া দিয়ে আটক করে জনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, জনতার পিটুনিতে আহত মো. জাবেদ হোসেন (৩২), মো. লিটন (৩১), ইমরান হোসেন বিজয় (২০), ইবনূর হাসান (২১) ও মো. আসাদ (২৫) নামের ৫ যুবক উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের বাড়ি শাকপুরা ও পশ্চিম গোমদণ্ডী এলাকায়। স্থানীয়রা জানান, ভোর ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। তাদের ধাওয়া দিলে চোরেরদল দুইটি সিএনজি অটোরিকশা যোগে পালিয়ে আমুচিয়া গুচ্চ গ্রামের দিকে চলে যায়। এক পর্যায়ে খবর পেয়ে ওই এলাকায় পাহারায় থাকা লোকজন একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করতে সক্ষম হন। ওই অটো রিকশায় ৫ জন যুবক ছিল। তবে অপর সিএনজিটি পালিয়ে গেছে। স্থানীয়রা খামারিরা জানান, প্রায় গরু চুরি হচ্ছে গরু চুরি আতংকে রাত জেগে গোয়াল ঘর পাহারা দিতে হয় । বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গরু চোর সন্দেহে আটকৃতদের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

সর্বশেষ

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...