শনিবার, ৪ জুলাই ২০২৬

‘প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে শৈলী প্রকাশন’

- Advertisement -
Single page 1st Paragraph

লেখক পাঠকের প্রাণবন্ত উপস্থিতিতে আলোচনা সভা, গান, কবিতা আবৃত্তি, স্বরচিত লেখাপাঠে শেষ হলো শৈলী প্রকাশনের আয়োজনে দুইদিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’।

শুক্রবার সমাপনী দিনে আলোচনা সভায় বক্তারা বলেন, শৈলী দেশের একটি প্রতিনিধিত্বশীল প্রকাশনা সংস্থা। বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের আয়োজন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। এছাড়া সারা বছর শৈলীর নানা আয়োজন বইমুখী করে তুলছে প্রজন্মকে।
সন্ধ্যা ৬টায় চট্টগ্রাাম সরকারি চারুকল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। আলোচনায় অংশ নেন কবি অভীক ওসমান, প্রফেসর সালমা রহমান, শিশুসাহিত্যিক অরুণ শীল, সংগঠক মাজহারুল হক।

সভাপতির বক্তৃতায় প্রফেসর রীতা দত্ত বলেন, শৈলী পাঠকমন অনুভব করতে পারে। সেই অনুভব থেকেই বিজয়ের মাসে আয়োজন করেছে মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব। এই আয়োজন পাাঠকের মধ্যে দেশপ্রেমের অন্য রকম অনুভূতি সৃষ্টি করবে।

অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, এক সাগর রক্তের বিনিময়ে এ মাসে আমরা ছিনিয়ে এনেছি কাাক্সিক্ষত বিজয়। মুক্তিযুদ্ধের নয় মাসের দুঃসহ স্মৃতি এখনো চোখে ভাসে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রজন্মকে বইমুখী করতে উদ্ধুদ্ধ করতে হবে।

কবি অভীক ওসমান বলেন, আামাদের অহঙ্কার আমাদের একটি একাত্তর রয়েছে, আমাদের একটি বিজয় রয়েছে। তিনি আরো বলেন, একাত্তরে আমরা এক ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। এই ঐক্যবদ্ধের কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি।
প্রফেসর সালমা রহমান বলেন, প্রজন্মের মাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে শৈলী প্রকাশন। লেখক পাঠকের সপ্রাণ উপস্থিতিতে এই উৎসব প্রশংসার দাবি রাখে। বিকেল সাড়ে ৪টায় গল্পকার বিপুল বড়ুয়ার সভাপতিত্বে লেখা পাঠে অংশ নেন কাজী নাজরীন, কানিজ ফাতেমা, কুমুদিনী কলি, কোহিনুর শাকি, জসিম উদ্দিন খান, তানজিনা রাহী, তানভীর হাসান বিপ্লব, নবাব হোসেন মুন্না, নিজামুল ইসলাম সরফী, নীল রতন দাশগুপ্ত, প্রিয়ংকা সরকার, পুষ্পিতা সেন, মাইছুরা ইশফাত, মুহাম্মদ মহসীন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মোহিনী সংগীতা সিংহা, মৃণালিনী চক্রবর্তী, রেহেনা মাহমুদ, শর্মিষ্ঠা চৌধুরী, শাহিদা আয়শা, শিপনচন্দ্র দেবনাাথ, শিরীন আফরোজ, সরওয়ার আরমান, সরওয়ার কামাল পাশা, সিমলা চৌধুরী, সুচিত্র ভট্টাচার্য, সুবর্ণা দাশ মুনমুন, সুব্রত কুমার নাথ, সাহাদাত হোসেন সাহেদ, সৈয়দা সেলিমা আকতার, সুমী দাশ, সুষ্মিতা তালুকদার মিতুল, স্মরণিকা চৌধুরী, সৌভিক চৌধুরী, হেলাল চৌধুরী, হৃদয় হাসান বাবু।

এরপর ‘শৈলীর প্রকাশনা: আমার সম্পাদিত পত্রিকা’ শীর্ষক আলোচনায় অংশ নেন শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ, কবি আজিজ রাহমান, কবি কাসেম আলী রানা, কবি অমিত বড়ুয়া ও কবি রুনা তাসমিনা। স্বাগত বক্তব্য রাখেন কবি লিপি বড়ুয়া।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...