শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে চুয়েট ভিসি’র মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং ‘১৯ ব্যাচের সকল বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মতবিনিময় করেছেন।

২রা মার্চ (বুধবার)  বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা ১২.৩০ ঘটিকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) জনাব এটিএম শাহজাহান ও ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে বরণ করে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাদক ও র‌্যাগিং বিরোধী সচেতনতা তৈরিতে সহযোগিতা কামনা করা হয়।

সভায় বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখা, ছাত্র ইউনিয়ন চুয়েট শাখা, জয়ধ্বনি, গ্রিন ফর পিস, ডিবেটিং সোসাইটি, রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ), অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অরগ্যানাইজেশন (অ্যাসরো), চুয়েট সাংবাদিক সমিতি, ক্যারিয়ার ক্লাব, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্টস ব্রাঞ্চ, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব, ভাষা ও সাহিত্য সংসদ, আমেরিকান সোসাইটি ফর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) চুয়েট চ্যাপ্টার, কানাডিয়ান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএসএমই) চুয়েট চ্যাপ্টার, সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনাল ম্যানেজমেন্ট সোসাইটি (আইইওএম) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটি (সিএএমএস) এবং অন্যান্য ছাত্রকল্যাণ অনুমোদিত সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও সহকারীবৃন্দদের সাথে ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...