শুক্রবার, ২৬ জুন ২০২৬

বোয়ালখালীতে ৩’শ লিটার মদ সহ আটক ১

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩শ লিটার চোলাই মদ ও আনোয়ার হোসেন ড্রাইভার (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ ডিসেম্বর সকাল ৮টায় উপজেলার ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থানীয় কালী বাড়ী গেইটের সামনের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মধ্যম করলডেঙ্গাস্থ আন্নু বলি বাড়ীর আহাম্মদ নবীর ছেলে বলে জানা গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ২ শত লিটার চোলাই মদ পাওয়া গেছে। অপর এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ১শত লিটার পরিমাণ মদ ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত ৫টি পৃথক মামলা রয়েছে বলেও জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...