বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জোটগতভাবেই নির্বাচন করবে আওয়ামী লীগ: ড. হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথমত আমাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন শরিক ১৪ দলকে নিয়ে জোটগতভাবেই আমরা নির্বাচন করবো।

তি‌নি ব‌লেন, নির্বাচন নি‌য়ে সমঝোতার সময় আছে। স‌বেমাত্র মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের এখনো অনেক সময় আছে। সুতরাং বরাবরের মতোই আমরা একটি সমঝোতায় উপনীত হবো।

মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ‌্যমন্ত্রী বলেন, এবার ২৭ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন‌্যবা‌রের তুলনায় বাতিলের হার এবার বে‌শি। আপিল করলে হয়ত অনেকে টিকে যাবে, সেটিই আমি আশা করছি।

আওয়ামী লীগের সঙ্গে শরিকদের গুরুত্বের বিষ‌য়ে জান‌তে চাইলে হাছান মাহমুদ বলেন, সবসময়ই শরিকরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাই জোটগতভাবে এবারো নির্বাচন করছি। এককভাবে নির্বাচন করার শক্তি, ক্ষমতা ও সামর্থ্য আওয়ামী লী‌গের আছে। কিন্তু শরিকদের গুরুত্ব আছে বিধায় আমরা জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

শরিকদের কতগুলো আসন দেওয়া হতে পারে? এমন প্রশ্নের জবা তিনি বলেন, সেটি সমঝোতায় উপনীত হলে বলা যাবে, তার আগে বলা যাবে না। যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে।

জাতীয় পার্টির ক্ষেত্রে কোনো সমঝোতা হবে কিনা- জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টি প্রায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে। এজন্য জাতীয় পার্টিকে অভিনন্দন জানাই। ২০০৮ সালে জাতীয় পার্টির সঙ্গে আমরা জোটগতভাবে নির্বাচন করেছি। গতবার আমাদের সঙ্গে কৌশলগত জোট ছিল, এবারো সেটা হওয়ার সম্ভাবনা আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...