রবিবার, ৫ জুলাই ২০২৬

কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সুপ্রিম কোর্টের নতুন আদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী দখল করে মাছবাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলেড ডিভিশন।

সোমবার ৪ ডিসেম্বর সোমবার প্রধান বিচারপতি ওবাইদুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসানইনের আদালত জাতীয় মৎস্যজীবি সমবায় কর্তৃক হাইকোর্টে দায়েরকৃত চলমান মামলার (সিভিল পিটিশন ১০১০/২০২৩) একটি সুনির্দিষ্ট ব্যঞ্চ উল্লেখ করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মনজিল মোরশেদ বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১০ সালে আমার সংগঠন কর্তৃক দায়েরকৃত মামলায় ২১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের হাইকোর্ট ২০১৬ সালে নির্দেশ দেয়।

প্রতিপক্ষ আপিল করলে ২০১৯ সালের মে মাসে চূড়ান্ত রায়ে দখলকারীরা সুপ্রিম কোর্টে হেরে যায়। জেলা প্রশাসন সঠিক সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় প্রতিপক্ষ দখলকারীরা একের এক মামলা দায়ের করে সময় ক্ষেপন করছে।

এতে কর্ণফুলী দখল দূষণে দিন দিন নিজের স্বাভাবিক গতি প্রবাহ হারাচ্ছে। ২০২৩ সালের মার্চে জাতীয় মৎস্যজীবি সমবায় নামের প্রতিপক্ষ হাইকোর্টে (৭২০/২১) মামলায় হেরে যাওয়ার পর নতুন করে আরেকটি মামলা দায়ের করে স্টাটাসকো নিয়ে নেয়।

আমরা আজকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেড ডিভিশনে নতুন দায়েকৃত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছি।
আগামী এক মাসের মধ্যে চলমান মামলাটি নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলায় সরকার পক্ষে ছিলেন, অ্যাডভোকেট সাইফুজাম্মান ডিআইজি, প্রতিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইয়েদ আহমেদ রাজা।

জনস্বার্থে মামলাটির শুনানীতে অংশ গ্রহন করেন হিউম্যান রাইট এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...