রবিবার, ১ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় ট্রাকের চাকায় প্রাণ গেল নানা-নাতনির

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানা-নাতনীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটায় কক্সবাজারমুখী মোটরসাইকেলটি একইমুখী ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহীরা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২জন। এই ঘটনায় আহত হন আরও ১ জন।

নিহতরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড পুরাতন বিওসি এলাকার লাইলির বাপের বাড়ির মৃত হোছন খলিফার ২য় পুত্র ইকবাল হোসেন বাবুল (৫৫), এবং নিহত বাবুল এর নাতনী ছদাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরীর বাড়ি এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী তারেক হোসেন ভুট্টোর বড় মেয়ে আনাহিদা খানম আজওয়া (৪)।

এই ঘটনায় নিহত বাবুল এর মেয়ে ও সাউথ আফ্রিকা প্রবাসী তারেক হোসেন ভুট্টোর সামিরা আক্তার (২৩) গুরুতর ভাবে আহত হয়েছেন।

নিহত বাবুলের স্ত্রী খুরশিদা বেগম জানান, তাদের মেয়ে জামাই নতুন বাড়ি করেছে। তাই দুপুর আনুমানিক আড়াইটায় মেয়ে এবং নাতনীকে সাথে নিয়ে মেয়ের জামাইয়ের বাড়ি দেখতে মোটরসাইকেলযোগে ছদাহা মেয়ের শ্বশুরবাড়ীতে যাচ্ছিল তারা।

বিকেলে সেখান থেকে ফিরার পথে ট্রাকচাপায় আমার স্বামী এবং নাতনীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক সেকান্দর জানান, বিকেল আনুমানিক পাঁচটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হলেও দুজন হাসপাতালে পৌছার পূর্বেই মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত সামিরা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...