রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে বাল্যবিবাহের চেষ্টা, মাকে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির দাঁতমারায় ১৬ বছরের মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টাকালে বাল্যবিবাহ বন্ধ এবং মেয়ের মা আনোয়ারা বেগমকে (৪৮) বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে দাঁতমারা ইউপির ৯নং ওয়ার্ডে মুসলিমপুর এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়- ১৬ বছরের মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় চেষ্টায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে মেয়ের মা আনোয়ারা বেগমকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী মেয়ের মা ও মেয়ে বয়স ১৮ বছরের কম হওয়ার কথা স্বীকার করেন।

আইনগত অভিভাবক হওয়া সত্ত্বেও বেআইনীভাবে নিজের মেয়ে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করে মুচলেখায় আবদ্ধ করা হয়। তিনি এ মর্মে মুচলেকা প্রদান করেন যে, মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবেন এবং পাত্রস্থ করবেন না।

এ সময় ভূজপুর থানা পুলিশের সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।

এই বিভাগের সব খবর

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

সর্বশেষ

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...