বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশে ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠার ২ যুগ পেরিয়ে শহীদ লিয়াকত বৃত্তি পরীক্ষা সারাদেশের ন্যায় বোয়ালখালীতেও গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ও পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রায় ইংরেজি ও বাংলা মিডিয়ামের ৩ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে দেশের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা ২ রা ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রত্যেক শ্রেণিতে অভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন বলেন, ২ যুগ আগে শুরু হওয়া এ প্রতিযোগিতা মুলক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাও মনন ও সৃজনশীলতা এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলছে। কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় কর্মকর্তা ব্যাংকার কফিল উদ্দিন রানা,অধ্যাপক মাওলানা ইলিয়াস শিকদার, খ.ম মোজাম্মেল হক ক্বাদেরি, সাবেক পরিচালক সাহেদুল আলম,মাওলানা আলমগীর, এনামুল হক, ডা. ইসমত হোসেন , সদস্য সচিব আবু তৈয়ব, রুকন, সাংবাদিক জাহিদ হাসান, হাফেজ মানিক,মাহফুজ আলম,আবু জাফর মিয়াজি,,সাইফুল ইসলাম,সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ তারেকুল ইসলাম,মোস্তফা রেজা, মাহমুদুল হাসান, ইকবাল হোসাইন আনছারি প্রমূখ। পরীক্ষা শেষে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বোয়ালখালী জোনের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব আবু তৈয়ব পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক, ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...