সোমবার, ২৯ জুন ২০২৬

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিনের ইন্তেকাল

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের অন্যতম বৃহৎ তৈরিপোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেডের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আজ থাইল্যান্ডের একটি হাসপাতালে স্থানীয় সময় বিকেল সোয়া ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২ মার্চ বুধবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম ইপিজেডের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে ১ম জানাজা, বাদ জোহর জমিয়তুল ফালাহ জামে মসজিদে ২য় জানাজা এবং বাদ আছর সলিমপুরস্থ নিজ বাড়িতে ৩য় জানাজাশেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ চট্টগ্রামের কৃতী সন্তান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে নাছির উদ্দিনের মৃত্যু সংবাদে শোকাহত চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও সিআইপি নাছির উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় এমএ লতিফ এমপি বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন তৈরিপোশাক রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ। তাঁর প্রতিষ্ঠান দেশের সেরা রপ্তানিকারক হিসেবে বহুবছর যাবৎ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত। তিনি বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সাথেও সম্পৃক্ত ছিলেন।

এমএ লতিফ এমপি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাঁর মৃত্যুতে যে শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে তাঁর পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন তার জন্য পরম করুণাময় আল্লাহতালার রহমত কামনা করেন।

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকম-লীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, তিনি চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর এর পিতা এবং সীতাকু-ের সাবেক এমপি আবুল কাশেম মাস্টারের ছোট ভাই ও সীতাকু- উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের চাচা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...