সোমবার, ২৯ জুন ২০২৬

আজ পবিত্র শবে মেরাজ

- Advertisement -
Single page 1st Paragraph

আজ সোমবার ২৬ রজব ১৪৪৩ হিজরি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। ইসলাম ধর্মমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.)-এর মিরাজের রাতের এই ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে মেরাজ পালন করেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে আজ বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।
বলুয়ার দিঘীর পাড় খানকা : আজ নগরীর বলুয়ার দিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়াবিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিরাজুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হবে। রাত ৯ টায় এশার নামাজের পর পবিত্র কোরআন মজিদ তেলোওয়াত, পবিত্র নাতে রাসূল (দ.), পবিত্র খতমে গাউছিয়া শরীফ এবং পবিত্র লাইলাতুল মিরাজুন্নবী (দ.) মহামান্বিত রজনীর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশবরেণ্য উলামায়ে কেরামগণ পবিত্র মিরাজুন্নবী (দ.) এর নফল নামায। এর পর রয়েছে সালাতু-সালাম বিশেষ মোনাজাত। রাত ২ টায় জামায়াতের তাহাজ্জুতের ১২ রাখাত নামাজ, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতএ সকল কর্মসূচিতে সকল পীর ভাই-বোন-ভক্ত-অনুরক্তদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য খানকায় শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও সারা দেশের সব মসজিদ বিভিন্ন দরগায় এই রাতে ইবাদবন্দেগিসহ নানা আয়োজন থাকছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...