রবিবার, ১ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে সিপিপি’র ইউনিট টিম লীডারদের দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগান নিয়ে সন্দ্বীপে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ইউনিট টিম লীডারদের দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কসপের আয়াজক ছিলো ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপিঁ) এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।
 বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কসপে সভাপতিত্ব করেন সিপিপির সহকারী পরিচালক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা টিম লীডার মশিউর রহমান বেলাল।সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা টিম লীডার হুমায়ুন কবির সেলিম।
বক্তব্য রাখেন হরিশপুর ইউনিয়ন টিম লীডার মাষ্টার মোঃ সেলিম হায়দার,মোঃ দুলাল, কার্তিক চক্রবর্তী, মাষ্টার দক্ষিনা রঞ্জন,কাজী রকিবুল আহসান,মোঃ শামসুল মাওলা সুমন, ফজরুল করিম,মোঃ আকরাম হাসেন,তুষার ব্যানার্জী সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন দুর্যোগের সতর্কতা সংকেত ও সে সময়ে করনীয় সম্পর্কে অনেক ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের স্পষ্ট ধারনা নেই। যার কারণে সিপিপির ভলান্টিয়ারদের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।সেক্ষেত্রে দুর্যোগের প্রচার প্রচারনার ধারনা সম্পর্কে সঠিক তথ্যের বিপরীতে ভূল তথ্য প্রচার হলে মানুষের মাঝে অযথা ভীতির সৃষ্টি করবে। তাই কত নাম্বার সংকেত পেলে কোন ধরনের প্রচার কার্যক্রম চলবে সেই ধারনা জনপ্রতিনিধিরা সিপিপি’র ভলান্টিয়ারদের থেকে গ্রহন করলে সঠিক ম্যাসেজ আমরা জনগনকে জানাতে পারবো।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...