বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
মঙ্গলবার লন্ডনের রিজেন্ট লেক ব্যানক্যুইট হলে যুক্তরাজ্যের প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)’র সাথে এফবিসিসিআইয়ের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার, সম্ভাবনাময় খাতসমূহ চিহ্নিত করা এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে এফবিসিসিআই ও ইউকেবিসিসিআই।
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার দীর্ঘদিন ধরে কাজ করে আসছে উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, বিদেশি বিনিয়োগকারী তো বটেই, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদি কর অবকাশসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন উল্লেখ করে প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘একজন বিদেশি হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করলে তিনি ১০ বছর যাবত কর অবকাশ সুবিধা পাবেন। কোনো বিনিয়োগকারী চাইলে যেকোনো সময় তার আয় অথবা লভ্যাংশ একসাথে নিয়ে আসতে পারবেন। আমি মনে করি, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে এ ধরনের সুবিধা নেই। কাজেই আপনারা আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। এতে বিনিয়োগকারী হিসেবে আপনি নিজে এবং দেশ উপকৃত হবে। সাধারণ মানুষের কর্মসংস্থান হবে, দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে।’
এক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করলে এফবিসিসিআই প্রবাসী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সহসভাপতি শমী কায়সার, ইউকে-বিসিসিআইয়ের সভাপতি এম জি গোলাম মিয়া, এফবিসিসিআই পরিচালকবৃন্দ, এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...