সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগ করলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব

- Advertisement -
Single page 1st Paragraph

সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের একটি কপি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর কাছেও দেওয়া হয়।

এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব পদত্যাগ করেছেন। এর একটি কপি আমার দফতরেও দিয়েছেন। পদত্যাগ পত্রটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।

হোসাইন মো. আবু তৈয়ব বলেন, আমি সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

পদত্যাগপত্রে তৈয়ব উল্লেখ করেন, আমি নিম্ন স্বাক্ষরকারী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না বিধায় উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করছি। এমতাবস্থায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে আমার পদত্যাগ পত্র গ্রহণপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ করছি।

উল্লেখ্য, চট্টগ্রামে এর আগে সংসদ নির্বাচনে অংশ নিতে আরও চার জন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তারা হলেন- বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...