বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনে আক্রমণ শুরুর চারদিনের মাথায় দেশটির খারকিভ শহরে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত।

খারকিভের ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে রবিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

শহরে রুশ সৈন্যদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

এ দিকে ওলেগ সিনেগুবভের স্বীকারের আগেই অনলাইনে বেশকিছু ভিডিয়ো ফুটেজ প্রকাশিত হয়েছে। সেখানে ইউক্রেনের উত্তর-পূর্বের এই শহরের রাস্তায় রাস্তায় রুশ সামরিক যানগুলোকে চলতে দেখা যায়।

এছাড়া রুশ সৈন্যরা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ওলেগ সিনেগুবভ। উত্তেজনাকর এমন পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।

তার ভাষায়, বাড়ির বাইরে বের হবেন না। শত্রুদের (শহর থেকে) সরিয়ে দিতে কাজ করছে ইউক্রেনের সৈন্যরা। বেসামরিক মানুষকে সড়কে না বেরোনোর জন্য বলা হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সম্ভাব্য রুশ আগ্রাসনের হুমকির মুখে মস্কোর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন খারকিভ শহরের হাজারও বাসিন্দা। সে সময় ‘খারকিভ ইজ ইউক্রেন’ লেখা ব্যানার নিয়ে আন্দোলনে অংশ নেন শহরটির সাধারণ মানুষ। এর অর্থ- ‘খারকিভ শহরটি ইউক্রেনের’।

এছাড়া ‘ইউক্রেনে আক্রমণ বন্ধ করো’ লেখা সম্বলিত ব্যানারও ছিল বিক্ষোভকারীদের হাতে। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং রুশ সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে অবস্থিত।

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। অবশ্য বাসিন্দাদের মধ্যে অনেক রুশভাষীও রয়েছেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর শুরু হয়েছে ভোট গণনা। জেলা...

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে। সকাল সাড়ে...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও...

সর্বশেষ

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

জেলায় আজ শান্তিপূর্ণভাবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট...

সারা দেশে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ...

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের...

ওমানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় শ্রীলংকার

তিন ব্যাটারের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ভোট দিলেন তিন বোন সুচন্দা,ববিতা ও চম্পা

গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের...

প্রতীক নিয়ে তর্ক, চট্টগ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন একটি ভোটকেন্দ্র এলাকায় প্রতীক নিয়ে...