শনিবার, ১৩ জুন ২০২৬

বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত

- Advertisement -
Single page 1st Paragraph

অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।এর আগে মন্ত্রী বলেছিলেন, করোনা সংক্রমণের হারের ওপর নির্ভর করবে মেলার সময় বাড়াবে কি না। সংক্রমণ কমে এলে মেলার সময় বাড়ানো হতে পারে।

ওই সময় তিনি বলেছিলেন, করোনার কারণে মেলা যথাসময়ে শুরু করতে পারিনি আমরা। তাই আপাতত দুই সপ্তাহের জন্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক শনাক্ত রোগী বাড়তে থাকায় এবারের বইমেলা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু করার পরিকল্পনা করা হয়।

তবে আগে থেকে প্রকাশক সমিতির প্রস্তাব ছিল, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ মার্চ পর্যন্ত হোক এবারের বইমেলা। পরে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিন বইমেলা চালানোর কথা জানায় সংস্কতি মন্ত্রণালয়। সেই সময় বাড়িয়ে এবার ১৭ মার্চ করা হলো।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪ টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...