রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আবুধাবিতে স্পিডবোট দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

আবুধাবিতে সাগরে মাছ ধরতে গিয়ে স্পিডবোট দুর্ঘটনায় মোক্তার হোসেন (৩৫) নামে চট্টগ্রামের এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। হতাহতদের সবাই চট্টগ্রামের চট্টগ্রামের বাসিন্দা।

নিহত মোক্তার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের শরীফ পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে। আহতরা হলেন- তরুণ ব্যবসায়ী জোবায়দুল করিম জুবায়ের ও নবী হোসেন।

নিহতের বড় ভাই ইকবাল হোসেন জানান, রবিবার বিকেলে জোবায়দুল করিম জুবায়ের নামে এক প্রবাসী ব্যবসায়ী তার বোট নিয়ে দুই বন্ধু মোক্তার হোসেন ও নবী হোসেনসহ আবুধাবির শিল্পনগরী মুসাফফাহ আইক্যাড-৩ সংলগ্ন এরাবিয়ান গালফে মাছ ধরতে যান। তারা মাছ ধরে একটি দ্বীপে উঠেন। সেই মাছ গ্রিল করে খান এবং তার ভিডিওচিত্র ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। সন্ধ্যার দিকে ফেরার সময় তাদের বোটটি বিকল হয়ে পড়লে তারা রিকভারির শরণাপন্ন হন। রিকভারি বোট এসে তাদের বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে বোটটি পার্শ্ববর্তী একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। অপর দুইজন সাঁতরে বোটটি আঁকড়ে ধরে জীবন রক্ষা করলেও সাঁতার না জানা মোক্তার পানিতে তলিয়ে যান। পরে মোক্তারের লাশ উদ্ধার করা হয়।

বর্তমানে মোক্তারের লাশ আবুধাবির বানিয়াসস্থ হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...