সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এ মোতালেব

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি ইতিপূর্বে সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৬ নভেম্বর) রাতে তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। একই সাথে তার ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এম.এ মোতালেব বলেন, গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলীয় কোন বাধা নেই।

তাই সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের আশা এবং দাবির পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

আমার বিশ্বাস আমি যেভাবে সর্ব সাধারণের ভালোবাসা পেয়ে এসেছি তেমনি সকলের ভোট পেয়ে নির্বাচিত হতে পারব ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আগামী ২/১ দিনের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিব।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...