শনিবার, ১৩ জুন ২০২৬

পাহাড়ে পুরনো মাঝিদের হাতেই নৌকার বৈঠা

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আগের নেতারাই।

২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা, ২৯৯ নম্বর রাঙামাটি আসনে দীপংকর তালুকদার এবং ৩০০ নম্বর বান্দরবান আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বীর বাহাদুর উসৈশিং।

রোববার (২৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ২৯৮, ২৯৯ এবং ৩০০ নম্বর সংসদীয় পুরনো তিন সংসদ সদস্যের নাম ঘোষণা করেন দলীয় সাধারণ সম্পাদক।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলা থেকে এই তিন নেতাই আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করে এবং তিন জনই বিজয়ী হন। এবারও নানা আলোচনা আর গুঞ্জন উড়িয়ে ফের দলের মনোনয়ন পেয়েছেন পাহাড়ের এই তিন নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সংসদীয় আসন থেকে একাধিক প্রার্থী দলীয়মনোনয়ন প্রত্যাশী হলেও দলের মনোনয়ন বোর্ড আস্থা রেখেছেন পাহাড়ের ‘নৌকার পুরনো মাঝি’দের ওপরেই।

জানা গেছে, ৩০০ নম্বর বান্দরবান আসনে দলীয় মনোনয়ন পাওয়া বীর বাহাদুর উসৈশিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

২৯৯ নম্বর রাঙামাটি আসনে দলীয় মনোনয়ন পাওয়া দীপংকর তালুকদার রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীও।

২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন পাওয়া কুজেন্দ্র লাল ত্রিপুরা জেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...