শুক্রবার, ২৬ জুন ২০২৬

আলোচনায় সম্মত পুতিন-জেলেনস্কি

- Advertisement -
Single page 1st Paragraph

টান টান উত্তেজনার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

কিয়েভে ইউক্রেন সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে শনিবার ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন এ খবর জানিয়েছে।জেলেনস্কির প্রেস সচিব সেরহি নিকিফোরভ শুক্রবার বলেন, ‘আমরা আলোচনা করতে চাইনি- এমন অভিযোগ আমি অবশ্যই প্রত্যাখ্যান করবো। ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তির জন্য আলোচনায় প্রস্তুত ছিল এবং আছে। আমরা এ অবস্থানে থিতু আছি।’

তিনি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের একটি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনার ভেন্যু ও সময় ঠিক করা নিয়ে কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘যত দ্রুত আলোচনা হবে, তত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ বাড়বে।’

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়, শুক্রবার এক ভিডিওতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

তিনি রাশিয়ার উদ্দেশে বলেন, ‘আমি আবারও রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। এখন ইউক্রেনের সব স্থানেই লড়াই চলছে। মানুষের মৃত্যু ঠেকাতে চলুন আমরা একটি টেবিলে বসে আলোচনা করি।’

এ প্রেক্ষাপটে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপে বসতে রাশিয়া সম্মত।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...