বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়নপত্র নিলেন জিএম কাদের ও তার স্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন তারা।

শনিবার পর্যন্ত ঢাকার ২০টি আসন থেকে এই দুজনসহ ৮০ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদিন সন্ধ্যায় রমনা থানার নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনয়নপত্র নিয়েছেন। কুড়িল, খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেরীফা কাদের।

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলের হাবিব হাসান।

ঢাকা-১৭ আসন থেকে জি এম কাদেরসহ এখন পর্যন্ত মোট সাতজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মো. আবু সাঈদ নামের এক প্রার্থী রয়েছেন, যিনি মনোনয়নপত্রে দল হিসেবে আওয়ামী লীগ উল্লেখ করেছেন।

ঢাকা-১৮ আসন থেকে শেরীফা কাদেরসহ তিনজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে বশীর উদ্দিন।

নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

এই বিভাগের সব খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল অভিযানের পাশাপাশি চোরাচালানের নতুন রুট ও কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা...

সর্বশেষ

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে...

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন...