বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সিদ্ধান্ত নেবে কমিশন’

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে কমিশন তফসিল পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোটারদের অভয় দিয়ে ইসি আহসান হাবিব খান বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, ভোটারা নির্ভয়েকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, আমরা ডিসি, এসপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত আসতে বাঁধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারলো কিনা এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশি শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সবকিছুই জিরো।

এক প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিক। কিন্তু ওনাদের এজেন্ডা একটু আলাদা। যা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজও না। রাজনৈতিক দল যে সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা স্বাগত জানাবো।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসানসহ প্রমুখ।

এই বিভাগের সব খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল অভিযানের পাশাপাশি চোরাচালানের নতুন রুট ও কৌশলের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা...

সর্বশেষ

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে...

দুর্গাপূজা শুধু উৎসব নয়, এটি দেশের সংস্কৃতির অংশ: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সনাতন...