সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথম বারের মত সিআইপি হলেন ওমান প্রবাসী ব্যবসায়ী শেখ নবী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথম বারের মত সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) হলেন ওমান প্রবাসী ব্যবসায়ী শেখ নবী। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক তিনি সিআইপি নির্বাচিত হন। বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে তিনি এই মর্যাদায় ভূষিত হন।

গত ২২ নভেম্বর (বুধবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সরোয়ার আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সদ্য সিআইপি নির্বাচিত হওয়া শেখ নবী চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-৩ এ ২০১৫-১৬ অর্থবছরে শ্রেষ্ঠ তরুণ করদাতা ও ২০১৮-১৯ অর্থবছরে সেরা করদাতা(৩য়) নির্বাচিত হয়েছিলেন।

তিনি গরীব-দুঃখী, অসহায় ও দুস্থ মানুষের সহায়তার লক্ষ্য গড়ে তুলেন শেখ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি মহামারী করোনাকালীন সহ প্রতিবছর কয়েকশত অসহায় পরিবারের মাঝে চালের বস্তাসহ নানান ত্রাণসামগ্রী বিতরণ, শিক্ষা, চিকিৎসা ও বিবাহ অনুদান প্রদানসহ নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক ২০২১ সালের জন্য ৩টি ক্যাটাগরিতে ৮৫ জন অনিবাসী বাংলাদেশীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত করা হয়। এই ৮৫ জনের মধ্যে বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে রাউজানে বাসিন্দা রয়েছেন ৮ জন। এদের মধ্যে ২ জন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, ৫জন ওমান প্রবাসী ও একজন কাতার প্রবাসী।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...