সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড (বিসিক) এলাকায় আজ শনিবার ভোর সাড়ে ৬টায় এক দুর্ঘটনা গ্যাস কোম্পানির তিন কর্মচারী নিহত হয়েছে । মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারির ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন স্থাপন করা হচ্ছে । এখানে কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঘটনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দ্রুতগতিতে সড়কের পাশ দিয়ে মূল সড়কে উঠার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ কর্মচারী লরিটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীপন গ্যাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী প্রত্যক্ষদর্শী মো. ঈসমাইল ও রাজিব জানান, তারা সকলে বাসা থেকে বেরিয়ে সকাল ৬টার দিকে পাশের একটি রেস্টুরেন্টে নাস্তা করে সাড়ে ৬টার দিকে কাজে যাচ্ছিলেন। এ সময় তাদের চার ফিটারম্যান একটি দ্রুতগামী লরির নিচে চাপা পড়ে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এ সময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...