সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ড জেলে পাড়ার রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করলেন মেয়র সেলিম

- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপ পৌরসভা ২ নং ওয়ার্ড একটি উন্নয়ন বঞ্চিত এলাকা। দীর্ঘবছর নদী ভাঙ্গন কবলিত থাকার কারণে সেখানকার সব রাস্তাঘাট ভেঙ্গে গিয়ে এটি একটি অবহেলিত জনপদে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু সেখানকার মৎস্যজীবিরা জীবিকার প্রয়োজনে এখনো সংঘবদ্ধ হয়ে বসবাস করছেন। জেলে পাড়ায় এখনো প্রায় ৩শ পরিবারের বসবাস।উক্ত ঘনবসতি এলাকায় কাঁচা রাস্তাঘাট, স্যানিটেশন ও পয়োঃনিস্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় তারা প্রায় স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এতকিছুর পরও সেখানে একটি মন্দির থাকায় গঙ্গা পূজা, কালি পূঁজা,কার্তিক পূজা, মহোৎসব সহ বছরে অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠানে পুরো সন্দ্বীপের হাজার হাজার লোকের সমাগম ঘটে। কিন্তু সেই মন্দিরে ঢুকার একমাত্র রাস্তাটির ছিলো বেহাল দশা।

তাদের দুর্দশার কথা ভেবে সন্দ্বীপ পৌরসভার বার্ষিক উন্নয়ন বরাদ্ধ বা এডিপি থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে ৩০২ ফুট দৈর্ঘ ও ৫ ফুট প্রশস্ত করে রাস্তাটির পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে আজ। উক্ত রাস্তার কাজ উদ্বোধন করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম।কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স আবদুল্যা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের সত্বাধকারী শেখ ফরিদ টিপন। ২৫ নভেম্বর সকালে উক্ত রাস্তার কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন -২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ইউসুফ চৌধুরী,পৌরসভা আওয়ামীলিগের নির্বাহী সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক মোঃ কাসেম,৩ নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি মোঃ আব্দুল বাতেন, সাংবাদিক বাদল রায় স্বাধীন, পৌর প্রকৌশলী মোর্শেদ আলম, জেলে সর্দার দুলাল সেরাং সহ আরো অনেকে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাস্তাটির প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম, কাউন্সিলর ইউসুফ চৌধুরী ও দুলাল সেরাং। তারা জানান রাস্তাটি পাকাকরন করায় জেলেদের কষ্ট লাঘব হচ্ছে বলে তারা খুবই আনন্দিত ও উচ্ছসিত।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...