সোমবার, ২ নভেম্বর ২০২৬

লামায় যে কোন মুহূর্তে ধসে পড়ার আশঙ্কায় কমিউনিটি ক্লিনিক ও মসজিদ

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা
গত কয়েক দিনের টানা বর্ষনে সৃষ্ট পাহাড়ি ঢলের পানির স্রোতের টানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মধ্যে একটি কমিউনিটি ক্লিনিক ও মসজিদসহ বেশ কয়েকটি ঘরবাড়ি রয়েছে। এখনি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে যে কোন মুহুর্তে ধসে পড়তে পারে কমিউনিটি ক্লিনিক ও মসজিদটি। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই চলছে এ দুই প্রতিষ্ঠানে সেবা ও নামাজ আদায়। বেপরোয়া দখলের কারনে ইউনিয়নটির ওপর দিয়ে বয়ে চলা হিমছড়ি খালটি পানির স্বাভাবিক গতি পরিবর্তন হয়ে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে হিমছড়ি খালের পানি বৃদ্ধি পায়। অপরদিকে খালটির দুই পাড় দখলের কারণে পানির গতি পরিবর্তন হয়ে স্রোতের টানে আজিজনগর উত্তরপাড়াস্থ কমিউনিটি ক্লিনিকের গাইড ওয়ালটি গত শুক্রবার ধসে পড়ে পানিতে তলিয়ে যায়। শুধু তাই নয়, বর্তমানে ক্লিনিকের মূল ভবনটিতেও ফাটল ধরেছে। যে কোন মুহুর্তে ভবনটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। একই কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে হিমছড়ি পাড়া মসজিদের মাঠে। এতে হুমকির মুখে পড়েছে এ মসজিদটিও।
এদিকে স্থানীয় নাজিম উদ্দিন রানার অভিযোগ, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি পরিবার হিমছড়ি খালটির বিভিন্ন অংশ দখল করে জমি বানিয়ে রেখেছে। এর মধ্যে ক্লিনিকের পাশে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের তইছ মেম্বার ও পূর্বপাশে তারা মিয়া নামের দুই ব্যক্তি খালটি দখল করে রাখার কারণে চলতি বর্ষায় পানির গতি পরিবর্তন হয়ে উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক ও মসজিদটি ধসে পড়ছে। তাই দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, আজিজনগর ইউনিউনের উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকটি এলাকার জন্য খুবই জরুরী। প্রতিদিন প্রায় দশ গ্রামের মানুষ এ ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকেন। কিন্তু গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে খালের পানির স্রাতের টানে ক্লিনিকের গাইড ওয়ালটি ধসে গেছে। মূল ভবনটিতেও ফাটল ধরেছে। বর্তমানে ঝুঁকি নিয়েই চলছে ক্লিনিকের সেবা কার্যক্রম।
প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন কোম্পানী জানায়, প্রবল বর্ষণে ইউনিয়নে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে তাৎক্ষনিকভাবে জানানোর পাশাপাশি ক্লিনিকের গাইড ওয়াল ধসে পড়াস্থানে আপাতত বালির বস্তা দিয়ে ঠেকানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত কমিউনিটি ক্লিনিক এবং মসজিদসহ এলাকাগুলো পরিদর্শনের পাশাপাশি এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...