সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতিদিনের মত গত সোমবারও কোচিংয়ে যাওয়ার জন্য বের হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবির হোসেন। বাসা থেকে বের হওয়ার সময় দাদিকে গলায় জড়িয়ে ধরে বের হয়েছিল সে। কিন্তু কে জানত এই যাওয়ায় তার শেষ যাওয়া।

চট্টগ্রামের বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. আবির হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে নিহতের বাবা মো. বেলাল বলেন, গত ২০ নভেম্বর দুপুরের দিকে ওই ভবনের কোচিং সেন্টারে পড়ার জন্য গেলে স্যার না আসায় আবির ভবনের ছাদে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় আবির দগ্ধ হয়ে তার শরীরের অনেকাংশ দগ্ধ হয়ে যায়।

আবির হোসেনের চাচা আক্তারুজ্জামান নাহিদ বলেন, এ ঘটনায় আবিরের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রামে তারপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, কিন্তু এত কিছুর পরও আমার কলিজার টুকরা ভাতিজাকে বাঁচাতে পারিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, এরআগেও বালুচড়ার লায়লা সুপার মার্কেটের ছাদে এক বৃদ্ধের মৃত্যু হয় এবং এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...