বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিএনপি-জামায়াত সন্ত্রাসী জোট জনগণ তাদের ভোট দেবে না : আ.জ.ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই। তাই নির্বাচনী ট্রেনযাত্রা শুরু হয়ে গেছে। এই ট্রেনে যদি বিএনপি না উঠে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বুধবার বিএনপি–জামাতের পরিকল্পিত অরাজকতা নাশকতা এবং অবরোধ কর্মসূচি বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তিনি বলেন, জনজীবন স্বাভাবিক রেখে আপনারা রাষ্ট্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার প্রতি যে আস্থা রেখেছেন এতে আপনারা সত্যিকার অর্থেই দেশপ্রেমের অবদান রেখেছেন। আজ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। এতে আমি আওয়ামী পরিবারের পক্ষ থেকে স্বস্তিবোধ করছি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি–জামাত মানবতা ও স্বাধীনতা বিরোধী। এদের হাতে খুন ও কলঙ্কের দাগ রয়েছে। বিএনপি নির্বাচনে আসবে না। তারা যতবারই ক্ষমতায় এসেছে সুক্ষ্ম কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে জনগণ দেবে না।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার নৌকা প্রতীক শেখ হাসিনা যাকেই দেবেন তাকেই বিজয়ী করা ছাড়া কোন বিকল্প নেই। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, মো. সালাউদ্দিন, স্বপন কুমার মজুমদার, রুহুল আমিন তপন, সলিমউল্লাহ বাচ্চু, মুজিবুল হক পেয়ারু, ফজলে আজিজ বাবুল, ােগলাম মো. জোবায়ের। উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...