বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকায় আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাহী কমিটির সভা উদ্বোধন করেছেন সেনাপ্রধান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের (বিজিএফ) ব্যবস্থাপনায়
ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) নির্বাহী কমিটির সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন  সেনাবাহিনী প্রধান  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ  বুধবার সকাল সাড়ে ৯টায়  রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এফআইজি  নির্বাহী কমিটির সভা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট (বিওএ) জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন এফআইজি প্রেসিডেন্ট জাপানের মোরিনারি ওয়াতানাবে। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো।
খেলাধুলায় ঈর্ষণীয় সাফল্য অর্জনের মধ্যে দিয়ে ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন, এফআইজি প্রেসিডেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কিমিটির এই গুরুত্বপূর্ণ  সভা আয়োজনে বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশনকে ধন্যবাদ জানান সেনাপ্রধান তথা বিওএ  প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের আজকের সাফল্য অর্জন করা কেবলই সম্ভব হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভের কারণেই। আর এর রূপকার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

তিনি বলেন, জাতির পিতার সেই স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আমার ওপর আস্থা রাখায় সেনাবাহিনী  প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি বিওএ প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্রীড়াঙ্গনেও কিছু অবদান রাখা সম্ভব হচ্ছে।
সেনাবাহিনী প্রধান আরও বলেন, এফআইজি  নির্বাহী কমিটির এই  সভা বাংলাদেশে আয়োজন আমাদের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি এই মাইফলক স্পর্শ করা  নির্বাহী কমিটির  সভার সাফল্য কামনা করেন এবং চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে অভিনন্দন জানান।
পরে তিনি এফআইজি নির্বাহী সভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকালে তিনি উপস্থিত হলে তাকে  স্বাগত জানান বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন। তাকে সভাকক্ষে নিয়ে যান এফআইজি প্রেসিডেন্ট মোরিনারি ওয়াতানাবে।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...