বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চার দিনে জাসদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির চতুর্থ ও শেষ দিন আজ। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮৭ জন।
আগামী ২৩ নভেম্বর সকাল ১০ টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এবং বিকাল ৩ টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। গত ১৮ নভেম্বর বিকাল ৩ টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগহ করেন। আজ শেষ দিনে ১১ টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়।
আজ যারা জাসদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মোঃ ফারুক, নড়াইল-২ সাইফুজ্জামান বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীরমুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মোঃ নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ শাহজাহান, নওগাঁ-২ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, নওগাঁ-৪ এড. মোঃ রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ এড. মোঃ জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ এড. গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মোঃ নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মোঃ রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মোঃ আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মোঃ শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ মোঃ আবদুর রহমান খান ওমর।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...