সোমবার, ২৯ জুন ২০২৬

ইসি গঠনে রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে দশটি নাম সম্বলিত তাদের একটি সুপারিশনামা পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, অনুসন্ধান কমিটি আজ সন্ধ্যায় নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

এ সময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, এ সময় রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। এই নির্বাচন কমিশন ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সক্ষম হবে।
রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান।

অনুসন্ধান কমিটির সদস্যগণ তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তালিকা প্রস্তুত করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটি ১০ জনের একটি তালিকা রাস্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন। রাষ্ট্রপতি শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চারজন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...