বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবদুস সবুর লিটন

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুস সবুর লিটন।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক সেটি পূরণ করে জমা দেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রথম পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি কর্মজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। আমি ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছি। পাশাপাশি আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছি। কেবল জনপ্রতিনিধি হলেই মানুষের সেবা করব এমন নয়। আমি জনপ্রতিনিধি হওয়ার আগেও চট্টগ্রাম মহানগরীর মানুষের জন্য কাজ করে আসছি। জনসেবা করে আমি মানুষের ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, আমাকে দল মনোনয়ন দিলে আমি ডবলমুরিং-খুলশী থানাধীন চসিকের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড আসনের জনগণের জন্য আরও ব্যাপক পরিসরে কাজ করার সুযোগ পাবো। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছি। দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিলে আমি সবটা উজাড় করে দিয়ে কাজ করবো।

প্রসঙ্গ, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...