রবিবার, ৫ জুলাই ২০২৬

হালিশহরে গ্যারেজে পুড়ল ২৬ যানবাহন

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্বচট্টগ্রাম নগরীর হালিশহরে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যারেজে থাকা ২০টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা আগুনে পুড়ে গেছে৷ দগ্ধ হয়েছেন গ্যারেজের প্রহরী মোহাম্মদ আলী।

রোববার (১৯ নভেম্বর) রাত দুইটার দিকে হালিশহর থানার বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে জাহাঙ্গীরের সিএনজি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মো. লোকমান হোসেন বলেন, ‘রাত সোয়া দু্ইটার দিকে ওই গ্যারেজের ভেতরের দিকে প্রহরীর বিছানার পাশে প্রথম আগুন জ্বলতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিই। পরে ফায়ার সার্ভিস এসে কাজ করে। আগুন থেকে মাত্র একটি সিএনজি অটোরিকশা বের করতে পেরেছে৷ ভেতরে থাকা বাকি সবকিছু পুড়ে গেছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ‘আমরা আগুনের খবর পেয়েছি রাত পৌনে দুইটার দিকে। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোটরসাইকেল ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক পরিমাণ ৫০ লাখ টাকার মতো হবে।’

গ্যারেজ মালিক জাহাঙ্গীর আলম ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওই গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিস আর গ্যারেজ মালিকের তথ্যানুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছিল। আগুনে ওই গ্যারেজের প্রহরী দগ্ধ হয়েছেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...