শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাতকানিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়ায় দ্রুতগতির মাছ বহনকারী পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১১টায় উপজেলার কেওচিয়া ইউনিয়নের ড্রিম হাউস কমিউনিটি সেন্টার সংলগ্ন খালেকের দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী মাছ বহনকারী চট্টমেট্টো-ন ১১-৭৬২৩ মাহিন্দ্রা পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উক্ত প্রাণহানির ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল চালক বরিশাল জেলার উজিরপুর থানার কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মোটরসাইকেলের অপর আরোহী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়গাছি এলাকার ইউনুচ আলীর পুত্র আরিফ হোসেনকে (৩৩) গুরুতর আহত অবস্থায় উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মনমত বৈরাগির স্ত্রী সুপ্রিয়া পান্ডে জানান, তাঁর স্বামী একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করেন। নিহত আরিফ হোসেনও অপর একটি কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করেন।

সকালে উপজেলার কেরানীহাট এলাকার বাসা থেকে বের হয়ে আরিফ হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে লোহাগাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

ঘাতক পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...