বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শরীয়তপুর-২ আসনে এনামুল হক শামীমের মনোনয়নপত্র সংগ্রহ করলেন জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা

- Advertisement -
Single page 1st Paragraph

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।

আজ( রবিবার) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম,আওয়ামী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, স্বাচিপের কেন্দ্রীয় নেতা আশ্রাফুল হক সিয়াম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা সহ সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা সাংবাদিকদের বলেন, শরীয়তপুর-২ আসনের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় এনামুল হক শামীমের বিকল্প নেই। বিগত ৪০ বছরে যে উন্নয়ন হয় নি। তার চেয়ে ১০ গুন বেশি উন্নয়ন হয়েছে এনামুল হক শামীমের এই মেয়াদে। ২০১৮ সালে তিনি এমপি হওয়ার পর পাল্টে গেছে এই এলাকা। এখানে এখন আর নদী ভাঙন নেই। এখানে দলীয় কোন্দল নেই। দলীয় নেতাকর্মীরা এনামুল হক শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই শরীয়তপুর-২ আসনের ব্যাপক উন্নয়ন করতেই এনামুল হক শামীমকে প্রয়োজন।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...