বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রথম দিনে আওয়ামী লীগের সোয়া ৫ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০ জন ও অনলাইনে ১৪ জন এই ফরম সংগ্রহ করেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, প্রথম দিনে আওয়ামী লীগের সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগ থেকে। এই বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ২১৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। এই বিভাগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ২০১ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫, রংপুর বিভাগ থেকে ১০৯, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫, বরিশাল বিভাগ থেকে ৭৫ এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কিনেছেন।

এর আগে শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। গোপালগঞ্জ-৩ আসন থেকে বঙ্গবন্ধুকন্যার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...