বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রাম-৪ আসন থেকে আ.লীগের মনোনয়ন ফরম নিয়েছেন লায়ন ইমরান

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন মোহাম্মদ ইমরান।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

লায়ন মোহাম্মদ ইমরামের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং উত্তর সলিমপুর ইউনিয়নে। তিনি বৃটিশ এয়ারফোর্সের সদস্য মরহুম মোহাম্মদ ইসমাইল ও মা মরহুমা সালেহা বেগমের সন্তান।

লায়ন ইমরানের বড় ভাই স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সমগ্র শিল্পাঞ্চলের বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইকবাল এবং মেঝভাই সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...