শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লামায় সেনাবাহিনীর অভিযানে ২৩৪০ ঘনফুট কাঠ আটক

- Advertisement -
Single page 1st Paragraph

মো. নুরুল করিম আরমান, লামা 
বান্দরবানের লামা উপজেলায় একটানা দুইদিন অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৩৪০ ঘনফুট কাঠ আটক করেছে সেনাবাহিনী। উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মাঈন উদ্দিন পাড়া থেকে এসব কাঠ আটক করা হয়। আটককৃত কাঠগুলোর স্থানীয় বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানা গেছে।
সূত্র জানায়, অবৈধভাবে পাচারের জন্য বিপুল পরিমাণ কাঠ মজুত করা হয়েছে; এমন সংবাদের ভিত্তিতে লামা চাম্পাতলী আর্মি ক্যাম্পের সদস্যরা গত ৩০ জুন রাত ৮টা থেকে ২ জুলাই রাত ১১টা পর্ষন্ত আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাঈনউদ্দিন পাড়া এলাকা থেকে ২ হাজার ৩৪০ ঘনফুট হাইব্রিড একাশিয়া গাছ আটক করেন। পরে আটককৃত কাঠ স্থানীয় ডলুছড়ি বন রেঞ্জে হস্তান্তর করে সেনাবাহিনী।
আটক কাঠের মালিকানা দাবী করে জনৈক আজিজুর রহমান (প্রকাশ কালা ধোয়া) ও ওসমান গণি (প্রকাশ গেইট বাবুল)। জানান, তারা স্থানীয় বাগান মালিকদের কাছে থেকে লট হিসেবে ক্রয় করে এসব গাছ কর্তনপূর্বক পরিবহনের জন্য মজুদ করেন। কিন্তু তারা সরকারের ট্রানজিট রোল অমান্য করায়, সেনাবাহিনী কাঠগুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এসব গাছ হাইব্রিড একাশিয়া জাতের।
কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, বন বিভাগের লোকবল সংকট থাকায় ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এ ঘটনায় অবৈধ কাঠ পাচার ও মজুতকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। অবৈধ গাছের চালান আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করায় সেনাবাহিনীকে ধন্যবাদও জানান তিনি।

 

এই বিভাগের সব খবর

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া...

সর্বশেষ

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...