সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা : ২০ বছরেও হয়নি বিচার

- Advertisement -
Single page 1st Paragraph

দেশ-বিদেশে আলোচিত বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যার ২০ বছর পূর্ণ হলো আজ শনিবার (১৮ নভেম্বর)। তবে আজও মামলার কোনো সুরাহা হয়নি। বিচারের আশায় এখনও আদালতে ঘুরে বেড়াতে হচ্ছে মামলার বাদী বিমল শীলকে, যিনি সে সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন।

জানা যায়, মামলার ৫৭ জন সাক্ষীর মধ্যে কেবল ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। বাকিরা সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছে। চলতি বছরের ১২ জুন ও ৯ নভেম্বর এ মামলার শুনানিকালে নতুন কোনো সাক্ষী আসেনি। এ হত্যা মামলায় ৩৭ জন আসামির মধ্যে ১৮ জন পলাতক এবং ১৮ জন জামিনে রয়েছেন। আমিনুল হক নামে একমাত্র আসামি বর্তমানে কারাগারে রয়েছেন, যাকে বাঁশখালী থানা পুলিশ চলতি বছরের ২১ মার্চ গ্রেপ্তার করে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৪ সালের ৭ এপ্রিল।

এ মামলার আসামিরা হলেন- আবদুল করিম প্রকাশ কালা করিম, আহমদ মিয়া প্রকাশ তোতাইয়া, মাহবুবুর রহমান প্রকাশমাহবুব আলী, জাবেদ হোসেন, মো. হাসান প্রকাশ আর্মি হাসান, সরওয়ার উদ্দিন, আবু তৈয়ব, মো. শাহাজান, আমিনুল হক, শাহজাহান প্রকাশ দুলামিয়া, আকবর প্রকাশ আকবরআলী, আহমদ হোসেন, মতলব, সফিউল আজম, জসিম উদ্দিন, আমিনুর রহমান চৌধুরী প্রকাশ আমিন চেয়ারম্যান, আমিনুল হক প্রকাশ আমিনিক্যা, আনুমিয়া, মো. সেলিম, বক্কর, রুবেল, আজগর ওরফে রুবেল, আবু, অজি আহমদ, আজিজ আহমদ, ফজল কাদের প্রকাশ ফজল্যা, এনাম, লেদু, কামরুল ইসলাম, আমির হোসেন, নুরুল ইসলাম প্রকাশ বাইট্যা, মো. ইউনুছ, আবুল কালাম, নুরুন্নবী প্রকাশ কালাইয়া, রশিদ আহমদ, আবদুল নবী, সবুর আহমদ প্রকাশ মাজু।

২০০৩ সালের ১৮ নভেম্বর মধ্যরাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় খুনিরা প্রবেশ করে। বিশাল দো-তলা মাটির তৈরি বাড়ির চারিদিকের অন্তত ৮টি দরজার বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়। গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে উল্লাস করে তারা। ওই দৃশ্য দেখে মামলার বাদী বিমল শীল দো-তলার জানালা ভেঙে কৌশলে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। খুনিরা পালিয়ে গেলে ভোররাতে নিস্তব্ধ বাড়িতে বিমল শীল দেখতে পান তার বাবা তেজেন্দ্র লাল শীল (৭০), মা বকুল শীল (৬০), ভাই অনিল শীল (৪০), অনিলের স্ত্রী স্মৃতি শীল (৩২) এবং অনিলের তিন সন্তান রুমি শীল (১২), সোনিয়া শীল (৭), চার দিন বয়সী কার্তিক শীল, বিমল শীলের চাচাতো বোন বাবুটি শীল (২৫), প্রসাদি শীল (১৭), এনি শীল (৭) এবং কক্সবাজার থেকে বেড়াতে আসা তার মাসি দেবেন্দ্র শীল (৭২) পুড়ে অঙ্গার হয়ে আছেন।

মামলার বাদী ডা. বিমলশীল বলেন, ১১ জনকে পুড়িয়ে মারার মামলাটি দেশ বিদেশে ব্যপক আলোচিত হলেও দীর্ঘ ২০ বছর পর্যন্ত অপেক্ষায় আছি। কবে বিচার পাব জানিনা। তবে সাক্ষীরা যদি সাক্ষীদেয় তাহলে বিচার পাবো আশা করি। এই মামলাটির অনেক সাক্ষীর সাক্ষ্য বাকী রয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে রাষ্ট্র যদি ইচ্ছা করে তাদের আদালতে নিয়ে এসে সাক্ষ্য গ্রহণ করতে পারে তাহলে মামলার নিষ্পত্তির কাজ এগিয়ে যাবে।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘পুরোনো মামলা হওয়ায় সাক্ষীদের অনেকে সাক্ষ্য দিতে আসে না। এছাড়া সাক্ষ্য দিতে না আসায় এ মামলায় অনেক সাক্ষীর নামে ওয়ারেন্ট হয়েছে। পুলিশও তৎপর আছে তাদের হাজির করতে। কয়েকজন হাজির হলেও কিছু বলতে রাজি হয় না। এখন গুরুত্বপূর্ণ আরও কয়েকজনের সাক্ষ্য নিয়ে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। আশা করা যায় আগামী বছর মামলাটি নিষ্পত্তি করা যাবে।’

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...