বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তফসিলকে স্বাগত জানাল তৃণমূল বিএনপি, ১৮ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাল তৃণমূল বিএনপি। সে সাথে দলটি আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম)।

সংবাদ সম্মেলনে শমসের মবিন চৌধুরী বলেন, গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে।

তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।

শমসের মবিন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...