শুক্রবার, ২৬ জুন ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জনের প্রাণহানি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও রিক্শাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
ঢাকা থেকে ছেড়ে আসা এ কাভার্ডভ্যানটি আজ সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটায়। পিকআপ ভ্যান ও রিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
পিকআপ চালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকার হাজী বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫), বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক ও স্থানীয় কাজী বেকারির সেলসম্যান মোহাম্মদ ফরিদ (৪২) এবং ৯ নং ওয়ার্ডের সৈয়দুল হকের পুত্র দিনমজুর শহিদুল ইসলাম (৩৮) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ৩ জনের মধ্যে মিজানুর রহমানের (৪০) অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ও কাজী বেকারির পণ্য বহনকারী একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এতে রিক্শাভ্যান ও পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইকবাল হোসেন ও মোহাম্মদ ফরিদ নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দুপুর দেড়টার দিকে শহীদুল ইসলাম মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...