রবিবার, ১ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সন্দ্বীপ উপজেলার আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ ১১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উক্ত সংবর্ধনা দেয়া হয়।

‘ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা’ শিরোনামে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল অধ্যাপক ড. এম শফিকুল আলম বলেন ২০১৪ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকাটি শিক্ষার গুণগত মানোন্নয়নে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। আমি সময় সুযোগ পেলে তাদের অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করি। আমি পত্রিকাটির সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সহ পত্রিকা ও এই কাজের সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। সংবর্ধনায় কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বক্তব্য প্রদান, সংবর্ধনা পত্র, অভিনন্দন স্মারক, বই বাতিঘর-২ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা প্রদান করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসাইন সাঈদ ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী তাহেরা মর্জিনা মোমেনা বালক বালিকা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা এইচ এম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার আক্তারুজ্জামান সুজন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, সাংবাদিক ডাক্তার মোজাম্মেল হোসেন, নারী নেত্রী পলি রানী নাথ। বক্তব্য রাখেন দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ফসিউল আলম জিসান, সংবাদকর্মী আব্দুর রহমান ইমন। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান, নজরুল নাঈম, নাঈম সোহাগ প্রমুখ। সংবর্ধনা প্রাপ্ত রহমতপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী সাবরিনা পারভিন তাসপিয়া অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন এই সংবর্ধনা ও সন্মাননা স্মারক পেয়ে আমি খুবই আনন্দিত। এই সংবর্ধনা প্রাপ্তি আগামীতে আরো ভালো রেজাল্ট করার জন্য আমাকে প্রেরণা যোগাবে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...