শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোট পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী একটি বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন দেয়ার আগে চালক ও পর্যটকদের বোট থেকে নামিয়ে দেয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মো. আরিফুল আমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নৌকায় ৬ জন পর্যটক ছিলেন। পর্যটকরা হলেন- অঞ্জন কুমার, সুমেন কুণ্ডু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ। তাদের সবার বাড়ি চাঁদপুরে। তারা সবাই রাঙ্গামাটি বেড়াতে এসেছিলেন।

পর্যটকরা জানান, আমরা সুবলং ঝরনায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে পাঁচ জনের অস্ত্রধারী দুর্বৃত্তরা আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো নিয়ে নৌকা থেকে নামিয়ে দেয়।

নৌকা চালক গিয়াস বলেন, পর্যটকদের নামিয়ে নৌকাসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে সেটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায় তারা।

তিনি আরও জানান, এ সময় পাঁচ জনের সবার হাতে অস্ত্র ছিল। চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনো পর্যটকবাহী নৌকা যাতে সুবলং না যায় সে ব্যাপারে হুমকি-ধমকি দেয় তারা।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত আমরা শুরু করেছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জাহিদুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখান থেকে পর্যটকদের নিয়ে আসার ব্যবস্থা করা হয়। পরে আমরা নৌকাটি নিয়ে আসি। নৌকায় থাকা ৬ পর্যটকের সবাই নিরাপদে আছেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...