মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের অধিনায়কত্ব ধরে রাখতে চান বাটলার

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে জস বাটলারের হতাশার মাত্রাটা স্বাভাবিক ভাবেই একটু বেশী। যদিও বিশ্বকাপ ব্যর্থতার আদ্যোপান্ত খুঁজতে তিনি এখন থেকেই প্রস্তুতির কথা জানিয়েছেন, একইসাথে বলেছেন এই কাজটি করতে হলে অধিনায়কের পদটিও তিনি ধরে রাখতে চান।
গ্রুপ পর্বের আট ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়ে এই মুহূর্তে জস বাটলারের দল রয়েছে সপ্তম স্থানে। শনিবার কলকাতায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফল ইংলিশদের চূড়ান্ত ভাগ্য গড়ে দিবে। ভারতের মাটিতে বিদায়টা আগেই নিশ্চিত হবার পর ইংল্যান্ড চেয়েছে শীর্ষ আটে টিকে থেকে অন্তত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। আর সেটা করতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। গতকাল নেদারল্যান্ডকে ১৬০ রানে উড়িয়ে দিয়ে অবশেষে ইংলিশদের মুখে কিছুটা হাসি দেখা গেছে।
টানা পাঁচ পরাজয়ের পর গতকাল জয়ের মুখ দেখেছে ইংল্যান্ড। কিন্তু বাটলার মাত্র ৫ রানে সাজঘরে ফিরেছেন। এর মাধ্যমে ৮ ইনিংসে ১৪রও নীচে গড়ে ইংলিশ অধিনায়ক এবারের আসরে মাত্র ১১১ রান সংগ্রহ করেছেন।
সীমিত ওভারের ম্যাচে ইংল্যান্ড কি নতুন কোন নেতৃত্বে কথা বিবেচনা করছে কিনা তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে পরিবর্তন আসছে এতে কোন সন্দেহ নেই। কিন্তু ৩৩ বছর বয়সী বাটলার ঐ সিরিজে অধিনায়কত্ব করার আশা করছেন, ‘আমি অধিনায়ক হিসেবে থাকতে পছন্দ করবো। আমি জানি রব কি’র আজ ভারতে আসছে, তার সাথে আমার আলোচনার কথা রয়েছে। কোচ, রব ও আমি মিলে ক্যারিবীয় সফরের পরিকল্পনা করবো।’
নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাটলার বলেছেন, ‘পুরো বিশ^কাপ ছিল দারুন হতাশার। যে পরিকল্পনা নিয়ে আমরা ভারতে এসেছিলাম তার কিছুটা পূরণ করতে পারিনি। আজকের ম্যাচ কিছুটা স্বস্তি দিচ্ছে।’
বেন স্টোকসের ১০৮ রানের দারুন এক ইনিংসে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৯ রানের টার্গেট দেয় নেদারল্যান্ডকে। কিন্তু টেস্ট অধিনায়ক স্টোকর দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেনা। তারকা এই অল রাউন্ডারকে বিশ^কাপের পর হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। ইংল্যান্ডের যেহেতু সেমিফাইনালে খেলার আর কোন সম্ভাবনা নেই, সে কারনে দেশে ফিরেই স্টোকসকে দ্রুতই অস্ত্রোপচার করাতে হচ্ছে বলে জানা গেছে।
৬ উইকেটে ১৯২ রান করা ইংল্যান্ডের ইনিংসকে ৩০০ রানের কোট পার করতে সহযোগিতা করেছেন স্টোকস। বাটলার স্বীকার করেছেন দ্রুত উইকেট পড়ে যাবার পরও কালকের ম্যাচে তিনি কোন ধরনের চাপ অনুভব করেননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘স্টোকস তার নিজস্ব স্টাইলে খেলতে চেয়েছে, এ ব্যপারে তার সাথে কোন ধরনের আলোচনা হয়নি। অতীতে বেশ কয়েকবার দল যখন চাপে পড়েছে স্টোকসই আমাদের হয়ে দলকে রক্ষা করেছে। তাকে দলে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। আমি মনে করি আজও তার ইনিংসটি ছিল ব্যতিক্রম।’
পাকিস্তান ম্যাচের গুরুত্ব প্রসঙ্গে বাটলার বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। পুরো সফরে আমরা যেভাবে খেলতে চেয়েছি সেটা পারিনি। শেষটা যেন ভাল হয় সেই আশা করছি।’

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...