শনিবার, ১ আগস্ট ২০২৬

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

অধিকৃত পশ্চিত তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনা ঘটছে। বুধবার (৮ নভেম্বর ) সিএনএন তুর্ক টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ।

এ হামলায় মাহমুদ আব্বাসের একজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে হামলার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের সশস্ত্র বাহিনী সন্স অব আবু জান্দাল। এর দুদিন আগে সশস্ত্র বাহিনীটি মাহমুদ আব্বাসকে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল।

এদিকে ওইদিনই রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন মাহমুদ আব্বাস। আল জাজিরার প্রতিবেদনমতে, ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে আব্বাস বলেছেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সেই সঙ্গে অব্যাহত মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে হবে। তবে যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হননি ব্লিঙ্কেন। তবে তিনি বলছেন, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা উচিত নয়।

তবে এর আগে এক বিবৃতিতে মাহমুদ আব্বাস জানিয়েছিল যে, হামাস ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না।
অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু। এ ছাড়া আহত হয়েছেন ২৭ হাজার। নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...