রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আজ আদালতে হাজির হবেন ড. ইউনূস

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আজ ৯ নভেম্বর (বৃহস্পতিবার) আদালতে হাজির হবেন ড. মুহাম্মদ ইউনূস। আত্মপক্ষ সমর্থনে আজ সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যানের।

এ তথ্য জানিয়ে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে, কাজেই ড. ইউনূস আদালতে হাজির হবেন। তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়নি।

শ্রম আইন লংঘনের এ মামলায় এরই মধ্যে ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। চলতি মাসের ২ তারিখে চতুর্থ সাক্ষী, ২৬ অক্টোবর তৃতীয়, ১৮ অক্টোবর দ্বিতীয় ও ১১ অক্টোবর প্রথম সাক্ষী এবং মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...