বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী তিন আন্তর্জাতিক সংস্থা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশি সংস্থার জন্য আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেয়া সংস্থাগুলো হলো-ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

তিনটি সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনী মূল্যায়ন দলের (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) সঙ্গে আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সভার সময় নির্ধারিত হয়েছে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

ইসি সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ ওই তারিখ চাওয়ার পর ইসি অনুমোদন দিয়েছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাক-নির্বাচন মিশন পাঠালেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তীতে ইইউ জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচন মিশনও এর আগে বাংলাদেশ সফর করেছে। তবে তারা পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...