বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এদিন নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। এরপর বল করে নিজের কোটা পূরণ করেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। পরে লঙ্কানদের দেওয়া ২৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানের দারুণ এক ইনিংস সাকিব।

জানা গেছে, আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।

এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ-হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।

বিসিবির ফিজিও যোগ করেন, পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।

চলতি বিশ্বকাপ বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে নিজের চিরচেনা ফর্ম দেখাতে পারেনি বৈশ্বিক এ মহারণে। ৭ ম্যাচে ব্যাট হাতে ১৮৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে মিশন শেষ করবে টাইগাররা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...