রবিবার, ৫ জুলাই ২০২৬

কলকাতায় সুপার ফ্লপ শাকিবের প্রিয়তমা

- Advertisement -
Single page 1st Paragraph

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি বাংলাদেশে খুব সাড়া জাগালেও ফ্লপ মেরেছেওপার বাংলায়। জাহিদ হাসান অভির হাত ধরে সিনেমাটি ভারতে গেলেও প্রচারের অভাবে সুবিধা করতে পারছে না।

শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় মুক্তি পায় প্রিয়তমা। পশ্চিমবঙ্গের ৪০ হলে মুক্তি পেলেও এখন চলছে পাঁচটি হলে মাত্র। যদিও সাফল্যের মুখ দেখেনি এখনো এই প্রিয়তমা সিনেমা।

উত্তর ২৪ পরগনার বারাসাতের হেলাবটতলা লালি সিনেমা হলে চলছে একটি শো। ম্যানেজার গৌতম দে জানিয়েছেন, প্রচারণা না থাকায় ভালো সিনেমাটি দর্শক টানছে না। দুর্গা পূজা গিয়েছে সামনে কালীপূজা। লোকজন ঘোরাফেরায় ব্যস্ত।

তিনি আরও বলেন, ‘যারা হলে আসছেন খোঁজ নিচ্ছেন কবে আসবেন সালমান খানের টাইগার থ্রি। প্রিয়তমার তেমন কোনো আগ্রহ নেই তাদের। এখন পাবলিসিটি যুগ। প্রচারণা না হলে আগামী দিনে শো পাওয়া মুশকিল হবে।’

তিনি আরও বলেন, ‘বড় সিনেমার সঙ্গে যেন ক্ল্যাস না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সামনে টাইগার থ্রি, এরপর শাহরুখ খানের ডাঙ্কি, তারপর দেবের প্রধান। এ সময় বাংলাদেশের সিনেমা ভালো ব্যবসা করবে না। ব্যাপক প্রচার হলে দর্শক সিনেমা দেখতে আসবে।’

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকার মহামায়া সিনেমা হলে প্রিয়তমার মাত্র তিনটি শো চলেছে। দর্শকও চোখে পড়ার মতো ছিল না।

হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমায় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। গত ঈদে মুক্তি পেয়ে সিনেমাটি বাংলাদেশে ভালো ব্যবসা করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায় সফলতা পেয়েছে। ওটিটিতেও মানুষ দেখেছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রিয়তমা প্রিয় হওয়ার জো নেই।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের হলগুলোতেও চলবে প্রিয়তমা। ১০ নভেম্বর প্রিয়তমা মুক্তি পেতে পারে কলকাতার কিছু মাল্টিপ্লেক্সে। দীপাবলির সময় মুক্তি পাবে টাইগার থ্রি।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...