রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রোগীর মাঝে ফল বিতরণের মাধ্যমে ফজলে করিম চৌধুরী এমপি’র জন্মোৎসব উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে রোগী ও চিকিৎসকের মাঝে ফল বিতরণের মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জন্মোৎসব উদযাপন করা করেছে সেবামূলক সামাজিক সংগঠন রাউজান উদ্দীপ্ত তরুণ।

৬ নভেম্বর (সোমবার) বিকাল ৫ টায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল ওয়ার্ডে, মহিলা ওয়ার্ড ও শিশু ওয়ার্ডের শতাধিক রোগী ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের মাঝে এই সব ফল বিতরণ করা হয়।

এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সংগঠনটির প্রতিষ্ঠাতা সংগঠক ও রাজনীতিবিদ দিপলু দে দীপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মুহাম্মাদ নাসির, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস.এম লিটন, ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক, মাসুদ আলম চৌধুরী, তারেক চৌধুরী, বাসু দে, পৌর যুবলীগ নেতা মিজানুল হক, ছাত্রলীগ নেতা আরাফাত, সংগঠনটির সভাপতি মুহাম্মদ রবিন, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ হিমু, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাকিব, অর্থ সম্পাদক মারুফ, লামা, ইরফান, তিহান, রাজ, সিহাব,দীপ্তসহ আরো অনেকেই।

এরপূর্বে হাসপাতালের নবনির্মিত মসজিদে রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরোর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা সারজু মো. নাছের, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, সেন্ট্রাল বয়েজ রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, যুবলীগ নেতা এস. এম লিটন, ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক, কৃষক লীগ নেতা মো. এরশাদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মাহফিল পরিচালনা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...